সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

জামিন পেলেন থাকসিন সিনাওয়াত্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা জামিন পেয়েছেন। দেশটির একটি আদালত রাজ পরিবারকে অপমানকর করার মামলায় তাকে জামিন দিয়েছেন। এর আগে এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, জামিন পাওয়ার ফলে থাইল্যান্ডের প্রভাবশালী এই বিলনিয়রকে আর বিচারপূর্ব কারাগারে থাকতে হবে না। 

থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের পিউ থাই পার্টির সঙ্গে সম্পৃক্ত। পিউ থাই পার্টি বর্তমান ক্ষমতাসীন সরকারের অংশ। প্রসিকিউটররা তাকে দোষী সাব্যস্ত করেন। তারা বলেছেন, সিনাওয়াত্রা রাজপরিবারের কঠোর আইন ভঙ্গ করেছেন। ২০১৫ সালে গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি রাজ পরিবারের সদস্যদের প্রতি কুৎসা রটনা করেছেন। 

থাকসিন তার বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ৫ লাখ থাই মুদ্রা বাথের বিনিময়ে জামিন পেয়েছেন। এছাড়া তাকে অনুমতি ছাড়া দেশ ত্যাগ না করারও নির্দেশনা দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ আগস্ট।২০০৬ সালে সেনাবাহিনী কর্তৃক অপসারিত হওয়ার আগে থাকসিন সিনাওয়াত্রা দুইবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত বছরের  আগস্টে তিনি দেশে ফেরেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৪,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit