সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর অরুণাচল ঘিরে চীনের সামরিক তৎপরতা, উদ্বেগ ভারতের ট্রাম্পের ঘনিষ্ঠদের পেছনে মাসে কোটি টাকা ঢালছে ভারত ‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের পুরনো শর্ত মনে করিয়ে দিল ইরান আমি ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প ‘বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষায় বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ’ জাতীয় দলে রবিনের অন্তর্ভুক্তির কারণ জানালেন প্রধান নির্বাচক মুমিন-তামিমের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ গাজী নজরুলের বিষয়ে সংসদে যে তথ্য জানালেন স্পিকার বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

গহনা ও টাকা নিয়ে গৃহবধূ উধাও, কারণ জানালেন স্বামী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২৬২ Time View

ডেস্ক নিউজ : সিরাজদিখানে স্বামীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে উধাও হয়েছেন এক গৃহবধূ। গত ২০ এপ্রিল বিকালে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পর উধাও হন মুক্তা আক্তার (৩৫) নামে ওই গৃহবধূ। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, প্রায় দশ বছর আগে উপজেলার পশ্চিম ব্রজেরহাটী গ্রামের মৃত জমসের মিয়ার ছেলে মো. মোজ্জাম্মেল হোসেনের সঙ্গে লৌহজং উপজেলার নওপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন শেখের মেয়ে মুক্তা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ। তাদের একটি ছেলে সন্তান আছে।

মোজ্জাম্মেল সিরাজদিখান বাজারের গৌতম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাজ করতেন। মুক্তা দুই মাস আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। সম্প্রতি মোজ্জাম্মেল স্ত্রীর সঙ্গে দেখা করতে কর্মস্থল থেকে শ্বশুর বাড়িতে যান। সেখানে তার স্ত্রীকে না পেয়ে তিনি শাশুড়ির কাছে মুক্তা কোথায় জানতে চান। শাশুড়িসহ শ্বশুরবাড়ির লোকজন বলে- আমাদের মেয়ে তোমাদের বাড়িতে আর যাবে না, তার সঙ্গে তোমার আর দেখা হবে না, তুমি আর এ বাড়ি আসবে না।  

এদিকে বাড়ি থেকে ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে উধাও হন মুক্তা। তার সঙ্গে থাকা মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে।

মোজ্জাম্মেল বলেন, এরআগে মুক্তা তার চাচাতো ভাইয়ের সঙ্গে চলে গিয়েছিল। চার/পাঁচদিন পর আসে। এ ধরনের সম্পর্ক নিয়ে আমার সঙ্গে বিরোধ চলছে তার।

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম সুমন জানান, এ ঘটনায় মঙ্গলবার লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বামী। মুক্তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৪,/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit