রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, কী আলোচনা হলো কালীগঞ্জে ঘুস দুর্নীতি চাঁদাবাজি ও মাদককে ‘হারাম’ ঘোষণা করলেন রাশেদ খান সাব্বিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের জয় অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না: গণপূর্তমন্ত্রী ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২০ স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান জেন-জির ক্ষোভে নড়েচড়ে বিজেপি, তরুণ ভোট টানতে মাঠে বিশেষ টিম দুর্নীতি ঠেকাতে ডিজিটাল-স্বয়ংক্রিয় ব্যবস্থা চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন

সীমান্ত অতিক্রম করেছে উত্তর কোরিয়ার ২০-৩০ জন সেনা, বেশ কয়েকজন হতাহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার ২০ থেকে ৩০ জন সেনা সীমান্ত অতিক্রম করেছে। মঙ্গলবার সকালের দিকে এই ঘটনা ঘটে। 

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের সেনাবাহিনী সতর্কতামূলক গুলি চালানোর পর  উত্তর কোরিয়ার সেনারা আবারও  তাদের সীমানায় ফিরে গেছে।

এমন এক সময় এই ঘটনা ঘটছে যখন, দীর্ঘ ২৪ বছরের মধ্যে রাশিয়ার কোনো প্রেসিডেন্ট উত্তর কোরিয়ায় ভ্রমণ করছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে  সিউল। ধারণা করা হচ্ছে, রুশ নেতা  উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কোনো সামরিক চুক্তি করবেন।

উত্তর কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছে, সকাল সাড়ে আটটার দিকে উত্তর কোরিয়ার সেনারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে। ঠিক এক সপ্তাহ আগে এমন একটি ঘটনা ঘটেছিল। দক্ষিণ কোরিয়া বলেছে, তারা মনে করে না যে, উত্তর কোরিয়ার সেনারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী আরও বলেছে, সীমান্ত এলাকায় স্থল মাইন বিস্ফোরণে উত্তর কোরিয়ার কয়েকজন আহত বা নিহত হয়েছে। তবে হতাহতের এই ঘটনা কখন ঘটেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সেটা জানায়নি। কোরিয়ান দ্বীপজুড়ে ডিএমজেড এবং লাইন অব কন্ট্রোল বিশ্বের অন্যতম সুরক্ষিত এবং ল্যান্ড মাইনবিশিষ্ট সীমান্ত। সূত্র : আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৪,/ দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit