মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম: শান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালের বিপক্ষে ছোট পুঁজি পেলেও বোলারদের প্রতি আস্থা থাকায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথমে ব্যাট করে ১৯ দশমিক ৩ ওভারে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর ১৯ দশমিক ২ ওভারে মাত্র ৮৫ রানে নেপালকে অলআউট করে দিয়ে শান্তর আস্থার প্রতিদান দেন বাংলাদেশের বোলাররা। দলের বোলারদের দারুন পারফরমেন্সে সুপার এইটের টিকিট পায় টাইগাররা।

ম্যাচ শেষে অধিনায়ক শান্ত বলেন, ‘এ পর্বে যেভাবে খেলেছি তাতে খুশি। আশা করি, আমাদের বোলিং পারফরমেন্স ধরে রাখতে পারবো এবং পরের পর্বে আমাদের ব্যাটিং পারফরমেন্স ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা খুব বেশি রান করছি না। কিন্তু আমরা জানি যদি দ্রুত উইকেট নিতে পারি, তাহলে রান ডিফেন্ড করতে পারবো। আমরা বোলারদের সেটাই বলেছি এবং মাঠে তারা খুব ভালো করেছে।’

সুপার এইটেও পারফরমেন্সের ধারা অব্যাহত থাকবে বলে আত্মবিশ্বাসী শান্ত। তিনি বলেন, ‘আমাদের সবই আছে। গত দুই-তিন বছরে কঠোর পরিশ্রম করেছে পেসাররা। এই ফরম্যাটে বোলিং অনেক গুরুত্বপূর্ণ। আশা করি, তারা ফর্ম ধরে রাখবে।’

তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবসময় গুরুত্বপূর্ণ। পরের রাউন্ডের জন্য আমাদের পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনাগুলো কাজে লাাগতে হবে।’

এদিকে, দলের ব্যাটারদের ব্যাটিং পারফরমেন্সে হতাশ নেপাল অধিনায়ক রোহিত পাউডেল। বোলারদের প্রশংসা করে তিনি বলেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা সত্যিই ভালো বল করেছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আরও ভালো করতে পারতাম, বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা। আরও দায়িত্ব নিয়ে আমরা ব্যাটিং করতে পারতাম। নতুন বলে বাংলাদেশ সত্যিই ভালো বোলিং করায় আমরা চাপে পড়েছিলাম।’

৭ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া বাংলাদেশী পেসার তানজিম হাসান সাকিব বলেন, ‘আমরা শুধুমাত্র বিষয়গুলো সহজ রাখতে চেয়েছিলাম। আমরা ভালো জায়গায় বল করতে চেয়েছিলাম এবং চিন্তিত হতে চাইনি। আমরা জানতাম, এই পুঁজি ডিফেন্ড করতে পারবো।’

তানজিম আরও বলেন, ‘সবাই ভালো বোলিং করেছে। বোলার হিসেবে আমরা ভালো বোলিং করেছি। এজন্যই আমরা এই স্কোর ডিফেন্ড করেছি। আমি শুধুমাত্র আক্রমনাত্মক থেকে পরিকল্পনার বাস্তবায়ন করতে চাই। সুপার এইট নিয়ে আমরা সত্যিই রোমাঞ্চিত। আমরা পরের রাউন্ড নিয়ে খুবই আত্মবিশ্বাসী এবং আশা করি আমরা ভাল করতে পারবো।’

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৪,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit