বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

বিএনপির মিডিয়া সেলের দায়িত্বে মওদুদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২২ সালের ২০ জুন বিএনপির মিডিয়া সেল গঠন করা হয়। গঠিত ওই মিডিয়া সেলের সদস্য মওদুদ হোসেন আলমগীর পাভেলকে সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, মওদুদ হোসেন আলমগীর পাভেলকে এবার বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, মিডিয়া সেলের নেতৃত্বে থাকা বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনকে চেয়ারপারসনের উপদেষ্টা নিয়োগ দিয়েছে বিএনপি। ফলে এই পদে মওদুদ হোসেনকে দায়িত্ব দেওয়া হলো।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৪,/দুপুর ১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit