বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম

হজের সময় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ নিয়ে যে নির্দেশনা দিলো সৌদি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : হজের আচার-আনুষ্ঠানিকতা শুরু হয় আরবি জিলহজ মাসের ৮ তারিখ থেকে। তারপর ৯ তারিখ আরাফাত দিবস, ১০ তারিখ ঈদুল আজহা শেষে ১১ ও ১২ তারিখ মিনায় অবস্থান করেন হজযাত্রীরা। ঈদ এবং তার পরবর্তী দুই দিন তাদেরকে শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ করতে হয়।

পাথর নিক্ষেপের জন্য নির্দিষ্ট কিছু স্থান বা এলাকা রয়েছে মিনায়। এসব স্থানকে বলা হয় জামারা। মিনায় মোট জামারা রয়েছে ৩টি। সবচেয়ে বড় জামারার নাম জামারা আল আকবা। প্রতিটি জামারায় পাথর নিক্ষেপ করতে হয় হাজিদের।

জামারাগুলোর আশপাশে পাথুরে পাহাড় রয়েছে। হজযাত্রীদের সেসব পাহাড় থেকে পাথর সংগ্রহ না করার নির্দেশ দিয়েছে হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। মূলত প্রাকৃতিক ল্যান্ডস্কেপ রক্ষা এবং সম্ভাব্য পাথরধস ঠেকানোর জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রত্যেক হজযাত্রী এক একটি জামারায় সর্বোচ্চ ৭টি পাথর ছুড়তে পারবেন বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশনায়। সেই সঙ্গে বলা হয়েছে, পাথরগুলোর আকৃতি অবশ্যই ছোট হতে হবে এবং সেগুলোর একটির আকৃতির সঙ্গে যেন অন্যটির মিল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

এছাড়া প্রত্যেক হজযাত্রীর দলকে সময় নির্দিষ্ট করে দিয়েছে মন্ত্রণালয়। এ সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে কোনো দলকে অযথা বিলম্ব বা বাধায় পড়তে হবে না। প্রতিটি দলকে সেই সময়সূচি মেনে চলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : সৌদি গ্যাজেট

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৪,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit