বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৬ মসজিদে ঈদুল আজহা উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৭৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৬টি মসজিদে মুসল্লিরা ঈদুল আজহা উদযাপন করেছে।  রোববার (১৬ জুন) সকাল সোয়া ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলার মসজিদে তারা এই ঈদের নামাজ আদায় করে।মসজিদ গুলো হলো, সদর উপজেলার পশ্চিম সাহাপুর খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাঁগিরী দায়রা শরীফ, সুলতানপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরীফ, হযরত শাহ মোহাম্মদ রশীদিয়া আল কাদিরিয়া দায়রা শরীফ ও বেগমগঞ্জের বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ ও জিরতলী মসজিদ।  
স্থানীয়রা আরও জানান, বসন্ত বাগ গ্রামের ঈদের জামাতে ৩০০-৩৫০ জন মুসল্লি, সুলতানপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরীফের জামাতে ১৫-২০জন মুসল্লি, সাহাপুর খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাঁগিরী দায়রা শরীফের জামাতে ১০-১২জন মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন। এছাড়া খান্দানে কাদেরী তরিকায় আবুল উলাইয়ী গোলাম জাহাঁগীর দায়রা শরীফ সংলগ্ন একই বাড়িতে পাশাপাশি দুইটি পৃথক পৃথক দায়রা শরীফে দুইটি নামাজের জামাত অনুষ্ঠিত হয়। 

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৪,/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit