রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সরকারের ব্যর্থতার জন্যই সেন্টমার্টিনের দুরাবস্থা: ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দাসসুলভ আচরণ ও নতজানু পররাষ্ট্রনীতির কারণেই দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে দুরাবস্থা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মিয়ানমার সেন্টমার্টিন দ্বীপ দখলের চেষ্টা করছে বলে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সেন্টমার্টিনে চরম খাদ্য সংকট চলছে। মিয়ানমার গুলি চালাচ্ছে, কাউকে প্রবেশ করতে দিচ্ছে না অথচ সরকার এ বিষয়ে একেবারে চুপ। শনিবার (১৫ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সম্প্রতি সেন্টমার্টিন থেকে টেকনাফ রুটে চলাচলকারী একাধিক ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি চালানো হয়। নাফ নদীর মোহনায় এই ঘটনাগুলো ঘটে। এরপর থেকে সেন্টমার্টিনের পথে নৌযান চলাচল করছে না বললেই চলে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit