শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

রাঙামাটিতে বজ্রাঘাতে নিহত-৪ নিখোঁজ-১

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৯২ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির লংগদু’য় কাপ্তাই হ্রদে চলাচলের সময় দেশীয় যাত্রীবাহি বোট আকস্মিক ঝড়ো হাওয়ার কবলে পড়ে বজ্রপাতের আঘাতে অন্তত তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় বোট চালক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে।  একই সময়ে লংগদু উপজেলাধীন করল্যাছড়ির চেয়ারম্যান টিলায় বজ্রাপাতের আঘাতে আরো এক গৃহবধু নিহত হয়েছে।

লংগদু থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মাইনী বাজার থেকে ভামান্যদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এবিষয়ে অপমৃত্যু মামলা রুজু করা হবে। শনিবার কোরবানের হাটের কাজ শেষে বাড়ি ফেরার পথে লংগদু উপজেলার মিনা বাজার নামক স্থানে ইঞ্জিন চালিত বোট বজ্রপাতের কবলে পড়ে। ঘটনাস্থলে বোট চালকসহ চারজন নিহত হয়। চারজনই ভাসান্যদম ইউনিয়নের ভাসান্যদম এলাকার বাসিন্দা।
নিহতরা হলেন,জিয়াউল হক (৫০),  আক্কাস আলী (৪৫), ওবায়দুল্লাহ (৩০),বাচ্চু মিয়া (৩০)। এঘটনায় তিনজনকে পাওয়া গেলেও বোট চালক আক্কাস আলীকে এখনো পাওয়া যায়নি। নিখোঁজ আক্কাস আলীকে উদ্ধার কাজ চলমান রয়েছে।অপরদিকে, লংগদুর করল্যাছড়ির চেয়ারম্যান ঘাট এলাকায় বজ্রপাতে রিনা বেগম (৩৫) নামে একজন গৃহবধূ নিহত হয়েছে।
শনিবার (১৫ জুন) দুপুর ৩টার সময় আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলা ১নং ওয়ার্ডের ইব্রাহিমের স্ত্রীরি নিজের বসত ঘরের বারান্দায় অবস্থান করার সময় বজ্রপাতের আঘাতে নিহত হন। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৪,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit