শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাটে নির্বাচন পরবর্তী পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে প্রাণ গেল ১ জনের, আহত অন্তত ৯০ লিগ শুরু কবে, উত্তর পাচ্ছে না ক্লাবগুলো! রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিল যারা জেলে দৃষ্টি হারানো ইমরানকে নিয়ে ওয়াসিমের আবেগঘন বার্তা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন নির্বাচনী এলাকা কে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে অঙ্গীকার বিজয়ী  স্বতন্ত্র প্রার্থীর এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান বিশ্বকাপের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে মাধবদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে যৌথ বাহিনীর হাতে ১১ জন গ্রেপ্তার

গ্রুপ অব ডেথে মুখোমুখি হচ্ছে স্পেন-ক্রোয়েশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের বয়স ৯০ বছরের বেশি। ইতিহাসটাও সমৃদ্ধ। ১৯৩৬ এর সামার অলিম্পিকে, যেখানে দর্শক উপস্থিতি ছাড়িয়েছিল ১ লাখ।

ঐতিহাসিক স্টেডিয়ামে রোমাঞ্চকর এক ম্যাচ গড়ানোর অপেক্ষা। একদিকে স্পেন, অন্যদিকে ক্রোয়েশিয়া। সাম্প্রতিক সময়ে এই দুদলের যত সাক্ষাত, সবগুলোই ছড়িয়েছে উত্তাপ।
 
শেষ ৫ দেখার তিনটিতে ম্যাচপ্রতি গোল হয়েছে অন্তত ৫ টা। তিন বছর আগে এই ইউরোতেই অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়েছিল স্প্যানিশরা। ইউরোর ইতিহাসে, কোনো নির্দিষ্ট ম্যাচে এর চেয়ে বেশি গোল হবার একমাত্র রেকর্ডটা ১৯৬০ সালে।
 
মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে স্পেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা শেষ ১০ ম্যাচের ছয়টাতেই জিতেছে তিন বারের চ্যাম্পিয়নরা। যার মধ্যে আছে ২০২২-২৩ উয়েফা নেশন্স লিগের ফাইনালও। পেনাল্টি শ্যুট আউটে ক্রোয়াটদের হৃদয় ভেঙে শিরোপা ঘরে তোলে লা ফুয়েন্তের শিষ্যরা।
 
বরাবরের মতো ৪-৩-৩ ফর্মেশনে খেলবে স্পেন। বামে নিকো উইলিয়ামস, মাঝে মোরাতা আর ডানপ্রান্তে ইয়ামাল। গাভির ইনজুরির কারণে মধ্যমাঠে রদ্রি-পেদ্রির সঙ্গে খেলবেন রুইজ। রক্ষণে অভিজ্ঞ নাচো। স্টেগান না থাকায়, প্রত্যাশিতভাবেই গোলপোস্টে উনাই সিমন।
 
অন্যদিকে স্পেনের বিপক্ষে জয়ের সুখস্মৃতি টানতে ক্রোয়েশিয়ার যেতে হবে ৬ বছর পেছনে। ২০১৮’র ইউরোতে শেষবার। যদিও ক্রোয়াটদের ভাগ্য নির্ধারিত হবে মধ্যমাঠে। মদ্রিচ-ব্রোজোভিচ আর কোভাচিচ নামের প্রতি সুবিচার করলে কাজটা বেশ কঠিনই হবে নাচো-মোরাতাদের।
 
মুখোমুখি দেখায় পিছিয়ে থাকলেও দারুণ ছন্দে থেকে ইউরো শুরুর অপেক্ষায় ক্রোয়েশিয়ার। টানা ৬ ম্যাচে জয়, শেষটায় হারিয়েছে ফেভারিট পর্তুগালকে। জেলাতকো দালিচের শিষ্যরা সে ফর্ম ধরে রাখলে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিতে যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit