বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিমি জুড়ে যানবাহনের ধীরগতি​​​​​​​

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই কোন যানজট। তবে মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়কের কয়েকটি পয়েন্টে ধীরগতিতে চলছে যানবাহন। 

মহাসড়কে টাঙ্গাইলের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়কে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। সড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, পশু ও পণ্যবাহী পরিবহন বেশি চলাচল করছে। 

শনিবার সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষ নাড়ির টানে বাড়ি ফিরছে। মহাসড়কে উত্তরবঙ্গের দিকে গাড়িগুলোর চাপ বেশি এবং উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে গাড়িগুলো অনেকাংশে খালি অবস্থায় যাচ্ছে। 

মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কে ৭০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ১৬টি জেলাসহ বিভিন্ন জেলার ৯৮টি রুটের যানবাহন চলাচল করে। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, আজও যানবাহনের চাপ আছে। তবে কোন যানজট নেই। মহাসড়কে পুলিশ কাজ করে যাচ্ছে। 

কিউএনবি/অনিমা/১৫ জুন ২০২৪,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit