সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

রাজনীতি নিয়ে সুর পাল্টালেন কঙ্গনা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভোট থেকে চড়কাণ্ড সবটা নিয়েই সংবাদের শিরোনামে এখন কঙ্গনা রানাউত। বিজেপির প্রার্থী হিসেবে মান্ডি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়লাভ করেছিলেন কঙ্গনা। বিভিন্ন সময়ে নানা বক্তব্যের জন্য সমালোচিত হন ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রী। এবার অভিনয় নিয়ে মন্তব্য করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।

সম্প্রতি ‘দ্য হিমাচলি পডকাস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা-রাজনীতিবিদ জানান, রাজনীতির চেয়ে চলচ্চিত্রে কাজ করা অনেক সহজ। পাশাপাশি তিনি বলেন, অতীতেও নাকি অনেকবার তিনি রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন।

সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, ‘এই প্রথম নয় যে, আমাকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগেও বেশ কয়েকবার রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলাম।’

‘গ্যাংস্টার’-এর পর আমাকে ভোটে দাঁড়ানোর টিকিট দেওয়া হয়েছিল। আমার প্রপিতামহ কম করে তিনবার বিধায়ক হয়েছিলেন। দেখুন, আপনি যদি এমন একটি পরিবারের অন্তর্ভুক্ত হন, যেখানে আপানার পরিবারের অন্য কেউ সাফল্য পেয়েছিলেন, সেখানে স্থানীয় নেতারা আপনার কাছে তো আসবেই এ ধরনের প্রস্তাব নিয়ে। এটা খুবই স্বাভাবিক। শুধু আমি নয়, আমার বাবাও এই অফার পেয়েছিলেন। আমার দিদিও অ্যাসিড হামলা থেকে বেঁচে যাওয়ার পর তাকেও রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাই আমাদের কাছে রাজনৈতিতে যোগ দেওয়ার প্রস্তাব পাওয়াটা এমন কিছু বড় কথা নয়…আমি যদি এতে আগ্রহী না হতাম, তা হলে আমাকে এত কষ্টের মধ্য দিয়ে যেতে হতো না।’

অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার ফ্যাশনকে ফলো করেছিলাম। আর ছবির ক্ষেত্রে আমি যে শুধু অভিনয় করেছি, তেমনটা নয়, সঙ্গে লেখক, পরিচালক এবং প্রযোজক হিসেবেও কাজ করেছি। সেখানেও যতটা একাত্ম হয়ে কাজ করেছি, এখানেও তার ব্যতিক্রম হবে না। এখানেও আমাকে যদি মানুষের সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে হয়, সেভাবেই কাজ করব। তবে এটা আমি অস্বীকার করব না যে রাজনীতি অভিনয়ের তুলনায় বেশ কঠিন একটা বিষয়।’

প্রসঙ্গত, মান্ডি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করে কঙ্গনা কংগ্রেসের বিক্রমাদিত্য সিংকে ৭৪,৭৫৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তবে ভোটে জেতার পরই তার সঙ্গে ঘটে যায় এক অপ্রত্যাশিত কাণ্ড। চণ্ডীগড় বিমানবন্দরের বিজেপির নবনির্বাচিত সংসদ কঙ্গনা রানাউতকে প্রকাশ্যে চড় মারার ঘটনাকে ঘিরে বেশ কয়েক দিন ধরেই উত্তাল স্যোশাল মিডিয়া। 

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৪,/বিকাল ৪:৩২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit