সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ভিসা পেয়েও হজে যাননি ৫১ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ থেকে চলতি বছরের হজের শেষ ফ্লাইট ছেড়ে গেছে বুধবার (১২ জুন)। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতোমধ্যে মোট ৮৫ হাজার ১২৯ জন সৌদি আরবে পৌঁছেছেন। তবে ভিসা পাওয়ার পরও এবার ৫১ জন হজে যাননি। 

ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।  ৫১ জনের মধ্যে সরকারি মাধ্যমে তিনজন, বেসরকারি মাধ্যমের ৪৮ জন রয়েছেন।

৫১ জন কেন হজে যাননি এর সুস্পষ্ট কারণ এখনও জানা যায়নি। এবার সরকারি মাধ্যমে হজে গেছেন চার হাজার ৪৮২ জন এবং বেসরকারি মাধ্যমে ৮০ হাজার ৬৩০ জন।

ধর্ম মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের হজযাত্রীরা ২১৭টি ফ্লাইটে সৌদি আরবে গিয়েছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৫টি, সৌদি এয়ারলাইনস ৭৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩৭টি ফ্লাইট পরিচালনা করে। 
 
বাংলাদেশ থেকে গত ৯ মে হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। শেষ হয় বুধবার। এ বছর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ২০ জুন। এ ছাড়া আগামী ২২ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট দেশের উদ্দেশে রওনা হবে।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৪,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit