সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ফিক্সিংয়ে নিষিদ্ধ ক্রিকেটারের অভিযোগের মুখে ইমাদের ঢাল হলেন গিলক্রিস্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক :চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামা হয়নি ইমাদ ওয়াসিমের। ভারতের বিপক্ষে একাদশে ফিরেছিলেন। কিন্তু ভাগ্য ফেরেনি তার! দলের জন্য যখন দ্রুত রান তোলা প্রয়োজন ছিল, তখন তার ২৩ বল ১৫ রানের ইনিংস সমর্থকদের হতাশা বাড়িয়েছিল।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার সেলিম মালিক তো অভিযোগ করে বসেছেন, ইমাদ নাকি নিজের ব্যাটিং গড় ঠিক রাখার জন্য এমন কচ্ছপগতির ইনিংস খেলেছেন। নিজের ব্যক্তিগত পরিসংখ্যান সমৃদ্ধ করতেই ঝুঁকি নিয়ে বড় শট খেলার চেষ্টা করেননি ইমাদ।

সেলিম মালিকের এমন গুরুতর অভিযোগের পর পাকিস্তানের কেউ ইমাদের পক্ষে না দাঁড়ালেও তার ঢাল হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। সেলিমের মন্তব্যকে ব্যঙ্গ করে এই অস্ট্রেলিয়ান বলেন, ‘সে (সেলিম মালিক) ইমাদের বিরুদ্ধে ইচ্ছে করে বল নষ্ট করার অভিযোগ করেছে। আমি জানি না, এর সঙ্গে অন্য কোনো অভিযোগও চলে আসে কিনা।’

বলে রাখা ভালো, পাকিস্তানের জার্সিতে একসময় মাঠ দাপিয়ে বেড়ানো ক্রিকেটার সেলিম মালিক ২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন। তার বিরুদ্ধে সে সময় অভিযোগ তুলেছিলেন অস্ট্রেলিয়ার প্রয়াত স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন, মার্ক ওয়াহ এবং টিম মে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা জাগে পাকিস্তানের। তবে কানাডার বিপক্ষে ৭ উইকেটের জয়ে পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে তারা। যদিও এখনো গ্রুপ পর্বে একটি ম্যাচ বাকি রয়েছে তাদের। ১৬ জুন আইরিশদের বিপক্ষে খেলবেন বাবর আজমরা। সুপার এইটের সম্ভাবনা টিকিয়ে রাখতে সে ম্যাচে অবশ্যই জিততে হবে তাদের, সঙ্গে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে।

কিউএনবি/অনিমা/১২ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit