মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

জুলাইয়ের মধ্যে সৌদিতে ই-পাসপোর্ট সেবা চালুর পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : সরকার আগামী জুলাই মাসের মধ্যে সৌদি আরবে ই-পাসপোর্ট সেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামানের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘বর্তমানে সৌদি আবরে ই-পাসপোর্ট সেবা চালু নেই। তবে সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দায় ই-পাসপোর্ট সেবা চালু করার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতিসমূহ সৌদি আরবে পাঠানো হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে সৌদি আরবে ই-পাসপোর্ট সেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit