সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

কুয়েতে আগুন লাগা ভবনটিতে থাকতেন শ্রমিকরা, মৃত বেড়ে ৪১

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, স্থানীয় সময় বুধবার (১২ জুন) সকাল ৬টার দিকে ঘটনাটি ঘটে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে দগ্ধ প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের মধ্যেও চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে প্রাণ হারানো শ্রমিকদের মধ্যে বেশিরভাগই ভারতীয় বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, ‘কুয়েত শহরে অগ্নিকাণ্ডের খবরে আমরা গভীরভাবে মর্মাহত। সেখানে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। আমাদের রাষ্ট্রদূত ক্যাম্পে গেছেন। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি।’ 

কুয়েতে ভারতীয় দূতাবাস একটি হেল্পলাইন নম্বর খুলেছে এবং বলেছে, ‘কিছু ভারতীয় এই অগ্নি দুর্ঘটনার কবলে পড়েছেন এবং দূতাবাস সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।’ 

জয়শঙ্কর আরও বলেছেন, ‘যারা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। আমাদের দূতাবাস এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক সহায়তা দেবে।’  

স্থানীয় একজন সিনিয়র পুলিশ কমান্ডারের বরাত দিয়ে রয়টার্স বলেছে, যে ভবনটিতে আগুন লেগেছে, সেটি শ্রমিকদের থাকার জন্য ব্যবহৃত হতো এবং সেখানে প্রচুর সংখ্যক শ্রমিক ছিল। তাদের অনেককে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আগুনের ধোঁয়ায় শ্বাস না নিতে পেরে অনেকের মৃত্যু হয়েছে।শ্রমিকদের কর্মসংস্থানের ধরন বা তারা কোন কোন দেশের নাগরিক, সে বিষয়ে বিস্তারিত না জানিয়েই ওই কর্মকর্তা বলেন, ‘আবাসনে একসঙ্গে অনেক বেশি শ্রমিককে না রাখার জন্য আমরা সবসময়ই সতর্ক করে আসছি।’ 


শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কর্তৃপক্ষ এর কারণ অনুসন্ধান করছে।
সূত্র: রয়টার্স, এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit