শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১২ জুন) দুপুর বারোটার দিকে মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার টিআই আবু নাইম বলেন, বুধবার দুপুরের দিকে তিশা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড় এলাকার দিকে আসছিল। এসময় বাসটি মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় পৌঁছলে হঠাৎ করে বাস থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। তখন আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে সব যাত্রী বাস থেকে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। 

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চলমান তীব্র দাবদাহের কারণে ইঞ্জিন গরম হয়ে হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় ফায়ার সার্ভিস, মেঘনা টোলপ্লাজা কর্তৃপক্ষ বাসটির চালক ও হেলপারসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। বর্তমানে বাসটি মহাসড়কের পাশেই পার্কিং করে রাখা হয়েছে। এ ঘটনায় মহাসড়কে কোনও যানজট সৃষ্টি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit