সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

জুনের শেষ দিকে বাংলাদেশে আসতে পারেন মোদী

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : চলতি জুন মাসের শেষ দিকে দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হতে পারে মোদির প্রথম দ্বিপক্ষীয় সফর। 

গত রবিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করার পর ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ভারতে নতুন সরকার গঠিত হওয়ার পর চলতি জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে প্রথম বিদেশি অতিথি হিসেবে দ্বিপক্ষীয় সফর করার কথা ছিল শেখ হাসিনার। নরেন্দ্র মোদি তার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে শেখ হাসিনা নয়াদিল্লি সফর করেন।

তবে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ায় ঢাকার প্রত্যাশা এবার ঢাকা সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দিল্লি সফরে ৯ জুনের একান্ত বৈঠকে নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে আমন্ত্রণ গ্রহণও করেছেন নরেন্দ্র মোদি। এক্ষেত্রে প্রাথমিকভাবে ২৭-২৮ জুন সফরসূচি সাজানোর কাজ চলছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেষবার বাংলাদেশ সফরে এসেছিলেন ২০২১ সালের মার্চে। জুনে ঢাকায় গেলে প্রধানমন্ত্রী হিসেবে ২০১৫ ও ২০২১ সালের পর এটা হবে তার তৃতীয় বাংলাদেশ সফর।

কিউএনবি/অনিমা/১২ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit