বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে বরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৮৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে বরণ করে নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে নানা আয়োজনে তাদের বরণ করে নেয়া হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আদিবাসী নেতা সায়মন তজু, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, ইউপি চেয়ারম্যান ইউসুফ তালুকদার, শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারি, ওসি (তদন্ত) মাহফুজ আলম, ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার কাকলী, গোলাম ফাহমী ভুইয়া, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান নীরা। এছ্ড়াা বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, সুধী সমাজ, ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, দুর্গাপুরবাসী আমাকে অকুন্ঠ সমর্থন দিয়ে নির্বাচিত করায় আমি উপজেলা বাসীর প্রতি কৃতজ্ঞ। আমি সকলের মতামতের ভিত্তিতে উপজেলা পরিষদের সকল উন্নয়ন কর্মকান্ড চালাতে চাই। দুর্গাপুর উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি মডেল উপজেলা পরিষদ হিসেবে গড়ে তুলতে সকলকে সহযোগিতা করার জন্য অনুরোদ জানান।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit