বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িযার আখাউড়া স্থলবন্দরে চারদিনের ঈদের ব্যবসায়িক ছুটি ঘোষণা করা হয়েছে। ওই চারদিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ওই সময়ে বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
স্থলবন্দর আমদনি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. সফিকুল ইসলাম বুধবার সকালে জানান, ১৬ জুন রবিবার থেকে ১৯ জুন বুধবার নাগাদ বন্দরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি দু’দেশের ব্যবসায়িসহ সংশ্লিষ্টদেরকে অবহিত করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৫:১২