শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

রাঙামাটি থেকে প্রতিনিয়ত নারী পাচারের তথ্য পাওয়া যাচ্ছে; জেলা প্রশাসক

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৮৭ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : পাহাড়ে মানব পাচার হচ্ছে এই ধরনের খবর প্রতিনিয়তই পাওয়া যাচ্ছে মন্তব্য করে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পাহাড় থেকে নারী পাচারের সুনির্দিষ্ট্য তথ্য পুলিশ ও প্রশাসনকে প্রদান সহযোগিতার আহবান জানিয়েছেন। 

বুধবার রাঙামাটিতে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, পাহাড় থেকে বর্তমানে নারী পাচার হচ্ছে এই ধরনের তথ্য প্রায় প্রতিদিনই পাচ্ছি, ইতোমধ্যেই নারী পাচারের ঘটনায় বেশ কয়েকটি মামলাও দায়ের করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক জানান, পাহাড়ে নারী পাচারের ঘটনা অত্যন্ত উদ্যোগজনক। এই ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুনির্দিষ্ট্য তথ্য প্রদানের জন্য রাঙামাটিবাসীর প্রতি আহবান জানিয়েছেন জেলা প্রশাসক।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শৃঙ্খলা সভায় রাঙামাটির অতিরিক্ত জেলা পুলিশ সুপার মারুফ আহাম্মেদসহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উদ্বর্তন কর্মকর্তাগণসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণসহ গণমাধ্যমব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আগামী কোরবানী ঈদকে সামনে রেখে গরুর হাটের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, রাঙামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকরণ, জেলা কারাগারের আসামী-কয়েদিদের মাদকমুক্ত রাখা, মাদক বিরোধী অভিযান জোরদার করাসহ রাঙামাটিতে চোরাচালান বিরোধী ট্রান্সফোর্সের অভিযানের মাধ্যমে সীমান্তে নজরদারি বৃদ্ধি, রাঙামাটিতে সহনীয় পর্যায়ে বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণ, অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণসহ চোরাচালানিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্বারোপ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।  

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit