মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

ডোমারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১০৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে ৮নং ডোমার সদর ইউনিয়নের সকল শিক্ষকগণের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চোয়াম্যান সরকার ফারহানা আখতার সুমি।

শিক্ষক খায়রুল ইসলাম সুমনের সঞ্চালনায় ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদের সভাপতিত্বে অতিথি হিসাবে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসাম, শিক্ষক নাজিরা আক্তার ফেরদৌসী প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষক বেলাল হেসেন, গোলাম রাব্বানী, ফরিদুর রহমান, নার্গিস বেগম, আব্দুল বাতেন, মনিরা বেগম, ফারহা জেবিন লাবনী, আঞ্জুুমানআরা ইতি, অসফাক সারোওয়ার সিদ্দিকী, জাহাঙ্গীর আলমসহ সদর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ধারা ভাষ্যকার-ছলেমান ইসলাম ছকিনুর এর কন্ঠে ফাইনাল রাউন্ডে পশ্চিম চিকনমাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ছোট রাউতা সরকারী প্রাথমিক বিদ্যালয় বাঘ সিংহের লড়াইয়ে পশ্চিম চিকনমাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সেরা খেলোয়ার, গোলদাতাসহ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ।

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit