মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬

মাটিরাঙ্গা সেনা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৭১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যােগে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন বজায় রাখার লক্ষে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১জুন  ) দুপুরের  দিকে মাটিরাঙ্গা জোনের আয়োজনে জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল মো. কামরুল হাসান পিএসসি।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা রেঞ্জকর্মকর্তা মো.আতাউর রহমান, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র নাথ,, মাটিরাঙ্গা বাজার কমিটির সভাপতি মো.এরশাদুজ্জামান, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী সহ নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, গণমাধ্যমকর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভাপতি,র বক্তব্যে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন,পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গা জোন আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit