শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বিশ্বের ‘সবচেয়ে দামি’ গরু, দাম প্রায় ৫০ কোটি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু ‘ভিয়াতিনা-১৯ এফআইভি মারা মুভিস’। গরুটির দেহ বৃহৎ আকৃতির আর গায়ের রঙ তুষারের মতো সাদা। এর ওজন ১১০০ কেজি (দুই হাজার ৪০০ পাউন্ডেরও বেশি)। গরুটির ওজন তার বয়সের অন্য গরুগুলোর গড় ওজনের চেয়ে দ্বিগুণ।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের প্রাণকেন্দ্রের একটি মহাসড়কের পাশে গরুটির মালিকরা দুটি বিলবোর্ড লাগিয়েছেন। আর এতে তারা তাদের গরুটি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। 
 
খামারিরা এ জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেয়ার মাধ্যমে এসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন। ভিয়াতিনা-১৯ এর ডিম্ব কোষ সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় আড়াই লাখ ডলার পর্যন্ত ব্যয় করেছেন।
 
ভিয়াতিনা-১৯ এর মালিকদের একজন নেই পেরেইরা। তিনি বলেন, ‘আমরা অভিজাত গবাদি পশু জবাই করছি না। আমরা তাদের প্রজনন করছি। আর শেষ পর্যন্ত আমরা তা পুরো বিশ্বকে খাওয়াতে যাচ্ছি।’পেরেইরা আরও বলেন, ‘আমি মনে করি ভিয়াতানা তা পূরণ করতে সক্ষম।’
 
পেরেইরার মেয়ে ও পশু চিকিৎসক লরানি মার্টিন্স বলেন, ‘ভিয়াতানা একটি পরিপূর্ণ গরু। তার সেসব বৈশিষ্ট্য আছে; যা সব মালিকরা খুঁজে থাকেন।’মার্কিন কৃষি বিভাগের তথ্যমতে, ব্রাজিলে লাখ লাখ গরু রয়েছে। তবে ভিয়াতিনা-১৯ এর মতো বিশাল দেহের গরুর সংখ্যা খুব কম। 
 
দেশটির সরকার গরুর উৎপাদন বাড়িয়ে অন্যান্য দেশের নতুন নতুন মাংসের বাজার দখলে নিতে চাইছে। ব্রাজিল সরকারের এ আকাঙ্ক্ষার ফলই বলা চলে ‘ভিয়াতিনা-১৯’।
সূত্র: এপি

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit