বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পুঁজিবাজারে আস্থা ফেরাতে পরিচালকদের জবাবদিহি চান বিশেষজ্ঞরা দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা ঘটেছিল প্রসেনজিতের জীবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত খেলনার আড়ালে আসা বিপুল পরিমাণ ড্রোন জব্দ দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ায় যা বললেন রাধিকা মার্কিন ‘নিয়ন্ত্রণে’ ইরাকের অর্থনীতি, ইরানকেও চাপে ফেলার চেষ্টা রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই যে প্রতিক্রিয়া জানালেন রণবীর প্রবীণরা শুধু অতীতের গল্প নন, বর্তমানের শিকড় ও ভবিষ্যতের পথপ্রদর্শক: রাষ্ট্রপতি

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ভাটারায় রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। পরে রাত ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

দগ্ধরা হলেন- রকসি আক্তার (২০), তার বোন ফুতু (১৮), রকসির ছেলে আয়ান (৩) ও রকসির বাবা আব্দুল মান্নান (৬০)।

দগ্ধদের বাড়ি কক্সবাজারের মহেশখালী থানার মাইজপাড়া গ্রামে। তারা ওই এলাকায় ভাড়া থাকেন।

ডা. তরিকুল ইসলাম জানান, গত রাতে নারী-শিশুসহ দগ্ধ অবস্থায় চারজন আমাদের জরুরি বিভাগে এসেছেন। এদের মধ্যে রকসি আক্তারের শরীরের ৫৫ শতাংশ, ফুতু আক্তারের শরীরের ৫৫, শিশু আয়ানের শরীরের ৭০ শতাংশ ও আব্দুল মান্নানের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৪,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit