শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

পাকিস্তানের ক্রিকেটারদের কার বেতন কত?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের মাসিক বেতনের বিবরণ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তথ্য অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা মাসে ৪৫ লাখ রুপি ও ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পান ৩০ লাখ রুপি।

পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক চুক্তি অনুযায়ী ক্যাটাগরি ‘এ’ ক্রিকেটারদের মাসিক বেতন ২০২ শতাংশ এবং ক্যাটাগরি ‘বি’ ক্রিকেটারদের মাসিক বেতন ১৪৪ শতাংশ বাড়ানো হয়েছে। ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে বেড়েছে ১৩৫ ও ১২৭ শতাংশ।

গত বছরের সেপ্টেম্বরে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেয় পিসিবি। পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলের ক্রিকেটারদের ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে দেওয়া হয়।

পিসিবির প্রকাশ করা তালিকা অনুযায়ী, বাবর আজম, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকে ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির তিন ক্রিকেটারের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছিল ৪৫ লাখ রুপি।

বি ক্যাটাগরির ক্রিকেটারদের প্রতি মাসে ৩০ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে আছেন শাদাব খান, ফখর জামান, হারিস রউফ ও নাসিম শাহ।

সি এবং ডি বিভাগের ক্রিকেটাররা মাসিক বেতন পাচ্ছেন ৭.৫ থেকে ১৫ লাখ পর্যন্ত। ‘সি’ ক্যাটাগরিতে আছেন ইমাদ ওয়াসিম। ‘ডি’ ক্যাটাগরিতে আছেন ইফতিখার আহমেদ, হাসান আলী ও সাইম আইয়ুব।  

এ ছাড়া তিন ফরম্যাট মিলেই ফিক্সড ম্যাচ ফি ও ম্যাচ অ্যাওয়ার্ডও আসে জাতীয় দলের খেলোয়াড়দের হাতে।

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৪,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit