শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ইসকন সিলেটের কর্মসূচি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৫০ Time View

ডেস্ক নিউজ : শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব ২০২৪ উপলক্ষে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা, সিলেট আয়োজিত ১১ দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ইসকন মন্দির যুগলটিলা সিলেটে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২২ জুন শনিবার সকাল ১০টায় শ্রীশ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব। ৬ জুলাই শনিবার সকাল ১০টায় গু-িচা মন্দির মার্জন।

৭ জুলাই রবিবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় আলোচনাসভা, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা যুগলটিলা মন্দির থেকে শুরু হয়ে সিলেট নগর প্রদক্ষিণ করবে, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় ভজন সঙ্গীতানুষ্ঠান। ৮ জুলাই সোমবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বিকেল ৪টায় ভজন কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত সাড়ে ৮টায় বৈদিক নাটক।

৯ জুলাই মঙ্গলবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বিকেল ৪টায় ভজন কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০ জুলাই বুধবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বেলা ৩টায় ভজন কীর্ত্তন, বিকেল ৪টায় এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক।

১১ জুলাই বৃহস্পতিবার (হেরা পঞ্চমী) দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বিকেল ৪টায় ভজন কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত সাড়ে ৮টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ম্যাচলেস গিফট’। ১২ জুলাই শুক্রবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় আলোচনাসভা, বিকেল ৪টায় ভজন কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘অধ্যাত্ম দীপম্’।

১৩ জুলাই শনিবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বিকেল ৪টায় ভজন কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত সাড়ে ৮টায় নামহট্ট বিনোদন (আনন্দধারা)। ১৪ জুলাই রবিবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বিকেল ৪টায় ভজন কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক।

১৫ জুলাই সোমবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় আলোচনাসভা, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা যুগলটিলা মন্দির থেকে শুরু হয়ে সিলেট নগর প্রদক্ষিণ করবে, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

রথযাত্রা মহোৎসবের সকল আয়োজনের সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন, যুগলটিলা সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit