সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ইংল্যান্ড, ফ্রান্স নাকি পর্তুগাল?

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : প্রত্যেকটা বড় টুর্নামেন্টের আগে ইংল্যান্ড দল নিয়ে ইংলিশ মিডিয়া অনেক মাতামাতি করলেও প্রকৃত ফেবারিট হিসেবে খুব বেশি টুর্নামেন্ট শুরু করতে পারেনি তারা।  তবে অপ্টার ভবিষ্যদ্বাণী মডেল অনুসারে এইবার পরিস্থিতি ঠিক তার বিপরীত। আসন্ন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর গৌরবের লড়াইয়ে ১৯.৯% সম্ভাবনা নিয়ে সাউথগেটের দল অনুমিত বিজয়ীদের মধ্যে শীর্ষে রয়েছে। যদিও নিঃসন্দেহে খবরটি অনেকের কাছে হজমযোগ্য নয়।

অপ্টার ডাটা সাংবাদিক জেমি ক্যাম্পের ভবিষ্যদ্বাণী ফ্রান্সকে দ্বিতীয় অবস্থানে রেখেছে। অথচ ফ্রান্সই ২০২২ বিশ্বকাপ থেকে ইংল্যান্ডকে ছিটকে দিয়েছিল। দিদিয়ের দেশামের দলের পক্ষে ইউরো ২০২৪ জেতার সম্ভাবনা ১৯.১%। টুর্নামেন্টের ফাইনালে এই বড় দুই দলের সাক্ষাতের অপার সম্ভাবনা রয়েছে।

এদিকে শুক্রবার ওয়েম্বলিতে টুর্নামেন্টের আগে শেষ প্রীতি ম্যাচে  আইসল্যান্ডের কাছে ১-০ ব্যাবধানে হেরে ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। এই নিয়ে গ্যারেথ সাউথগেটের স্কোয়াড জার্মানিতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য কতটা প্রস্তুত তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে, এই দুই দলেরই চূড়ান্ত চারের মধ্যে যাওয়ার সম্ভাবনা প্রায় অর্ধেক, এমনটা অনুমান করেছে মডেলটি। যেখানে ইংল্যান্ড এবং ফ্রান্সের সম্ভাবনা যথাক্রমে ৪৮.২% এবং ৪৮.১%।

এছাড়া স্বাগতিক জার্মানি চ্যাম্পিয়ন হওয়ার ভবিষ্যদ্বাণীতে শীর্ষ তিনে রয়েছে। ইউলিয়ান নাগেলসম্যানের দলের ঘরের মাটিতে ট্রফি হাতে তোলার ১২.৪% সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন এবং পর্তুগাল এই পাঁচটি দলের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর সুযোগ রয়েছে পঞ্চাশ শতাংশেরও বেশি।

অপ্টা এর ভবিষ্যদ্বাণী মডেলে দলগুলোর জয়-পরাজয়, ড্র, কিংবা বেটিং বাজার এবং তাদের নিজস্ব বিশ্লেষকের র‌্যাঙ্কিং ব্যবহার করে প্রতিটি ম্যাচের সম্ভাব্য ফলাফল অনুমান করা হয়। র‌্যাঙ্কিং দলের বিগত এবং সাম্প্রতিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এছাড়াও প্রতিপক্ষের শক্তি এবং ফাইনাল যাত্রার বাধা-বিপত্তি ম্যাচের ফলাফলের সম্ভাব্যতা এবং গ্রুপ পর্বের গঠন বিবেচনা করে এই ফলাফলটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, ইতিহাসের ১৭ তম ইউরো টুর্নামেন্ট হিসেবে ১৪ জুন থেকে জার্মানিতে অনুষ্ঠিত হতে চলেছে। ২৪টি দলের বিপরীতে ইতালি তাদের শিরোপা রক্ষার মিশনে নামবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit