সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

পুঁজিবাজারে সূচকের বড় পতন, লেনদেনেও মন্দা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১০ জুন) পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে সোমবার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৫ দশমিক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১০৫ দশমিক ৮৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ৬৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৭ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮১১ দশমিক ৭৮ পয়েন্ট ও ১ হাজার ১০৩ দশমিক ৬৬ পয়েন্টে।

ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩৯ কোটি ১২ লাখ টাকা। এ ছাড়া সোমবার ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬টি কোম্পানির, কমেছে ৩৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমে সব সূচকের মান। সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ১৬২ দশমিক ৩৬ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৯৬ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৬৭৮ দশমিক ১১ পয়েন্টে ও ৮ হাজার ৮২৭ দশমিক ৮৯ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক ১১ দশমিক ৩৭ পয়েন্ট ও সিএসআই সূচক ১১ দশমিক ০০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫১ দশমিক ০০৮ পয়েন্টে ও ৯৫৭ দশমিক ৬৭ পয়েন্টে। আর ৮৯ দশমিক ১৮ পয়েন্ট কমেছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১১ হাজার ২৯৪ দশমিক ১৯ পয়েন্টে।
 
সিএসইতে সোমবার কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৮৪ কোটি ২৮ লাখ টাকা। সিএসইতে ২১৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ১৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit