সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্য সফরের আগে যে আহ্বান জানাল হামাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টা এগিয়ে নিতেই তিনি ওই অঞ্চলে যাচ্ছেন। গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরাইয়েলের মধ্যে সংঘাত শুরুর পর এটি তার মধ্যপ্রাচ্যে অষ্টম সফর।

আরব নিউজ জানিয়েছে, মার্কিন মন্ত্রীর গুরুত্বপূর্ণ এই সফরের আগে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন যে, গাজায় যুদ্ধের অবসান ঘটানোর জন্য তারা যেন ইসরাইলকে চাপ দেয়।

খবরে বলা হয়েছে, ব্লিঙ্কেন সোমবার মিশর ও ইসরাইল সফরে যাচ্ছেন। চলমান যুদ্ধ যেন লেবানন পর্যন্ত বিস্তৃত না হয় তা নিশ্চিত করাও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর লক্ষ্য। 

সৌদি সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, আমরা মার্কিন প্রশাসনকে গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য দখলদারদের (ইসরাইল) ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানাচ্ছি। প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধের অবসান নিশ্চিত করে এমন যেকোনো উদ্যোগের সঙ্গে ইতিবাচকভাবে সাড়া দিতে প্রস্তুত।

কয়েক দশকব্যাপী ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাতের সবচেয়ে রক্তক্ষয়ী পর্বের সূত্রপাত গত বছরের ৭ অক্টোবর। ওই দিন হামাসের যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায়। ওই দিন থেকেই গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইল, যা এখনো চলছে। 

ওই ঘটনার পর থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে সাতবার মধ্যপ্রাচ্য সফর করেছেন। আসন্ন সফরটি তার অষ্টম মধ্যপ্রাচ্য সফর। চলতি সপ্তাহে ব্লিঙ্কেন জর্ডান ও কাতার সফরেও যাচ্ছেন।

স্টেট ডিপার্টমেন্টের সময়সূচির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ব্লিঙ্কেন সোমবার ইসরাইলে যাওয়ার আগে কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে দেখা করবেন। এর পর তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে দেখা করবেন।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit