মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

ফিলিস্তিন ইস্যুতে মার্কিন দূতাবাসে ভাঙচুরের নিন্দা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার সিডনিতে মার্কিন দূতাবাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। 

সোমবার তিনি বলেছেন, বিক্ষোভকারীদের হাঙ্গামা বন্ধ করা উচিত। কারণ এসব কর্মকাণ্ড অস্ট্রেলিয়ার সংস্কৃতি নয়।

মধ্যপ্রাচ্যের সংঘাত কঠিন বিষয় উল্লেখ করে আলবানিজ বলেছেন, বিষয়টি খুবই সূক্ষ্ম এবং জটিল। এটি কোনও স্লোগানের বিষয় নয়। 

ক্যানবেরাতে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। যারা মার্কিন দূতাবাসে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেছেন তাদের আলবানিজ বলেছেন, সেখানে তারা যা করেছে তা সম্পদের ক্ষতি ছাড়া আর কিছুই নয়। 

জানা গেছে, সোমবার স্থানীয় সময় ভোর রাত ৩ টার দিকে অস্ট্রেলিয়ার মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয় বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। সেসময় তারা দূতাবাসের জানালা লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। তাতে দূতাবাসের একটি জানালা ভেঙে যায়। নিরাপত্তা ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে বিক্ষোভকারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিক্ষোভকারীরা দূতাবাসের দেয়ালে ফিলিস্তিনের পক্ষে প্রতীকী প্রতিরোধের বেশ কিছু স্প্রে-পেইন্ট করেছে।

দেয়ালে ‘ফ্রি গাজা’ সহ বেশ কিছু ফিলিস্তিনপন্থী স্লোগান পেইন্ট করেছে বলেও জানিয়েছে পুলিশ। মূলত এই ঘটনার নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit