বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ২০২৬ মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রাণনাশের হুমকির অভিযোগ! আটোয়ারীতে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন শার্শায় খিচুড়িতে মিলল কেন্নো: হোটেল মালিকের অস্বীকার, ক্ষোভ প্রকাশ ক্রেতাদের: দূর্ণীতিবাজ আসাদেন বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাদাবীর অভিযোগ মাটিরাঙ্গায় পলাশপুর জোনের উদ্যােগে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে ওষুধ বিতরন। খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁঞা এমপি। বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেবে সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ আজকের মুদ্রার রেট: ২৩ জুলাই ২০২৬

সৌদি পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৫ হজযাত্রী, ১২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : হজ পালন করতে সৌদি পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৫ জন হজযাত্রী। সোমবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হেল্প ডেস্ক জানিয়েছে, মোট ১৯৩টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫ হাজার ২১৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭১ হাজার ১০৮ জন হজযাত্রী।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এখনও হজে যেতে বাকি ৮ হাজার ৯৩২ জন হজযাত্রীর। অন্যদিকে বুধবার শেষ হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। সে হিসাবে সোমবারসহ তিন দিনে বাকি ৮ হাজার ৯৩২ জন হজযাত্রীকে সৌদি পৌঁছাতে হবে। এই তিন দিনে বিমান বাংলাদেশ, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইনসে শিডিউল করা ২১টি ফ্লাইট রয়েছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, এ পর্যন্ত মোট ১৯১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০১টি, সৌদি এয়ারলাইনসের ৬৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৭টি ফ্লাইট পরিচালনা করেছে। সর্বশেষ তথ্যমতে, মোট ফ্লাইটের ৯০ দশমিক ৭ শতাংশ, আর মোট হজযাত্রীদের মধ্যে ৯০ শতাংশ সৌদি পৌঁছেছেন।

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন। সর্বশেষ ৬ জুন মক্কায় শেখ আরিফুল ইসলাম (৫৭) নামে একজন মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ৯ জন পুরুষ ও একজন মহিলা। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে ১২ জুন।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit