বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
আলোচনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, তালিকায় ৩ জন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, আদর্শ জীবন গঠনের শিক্ষা দেয় জুয়ার আসরে হাস্যোজ্জ্বল নেইমার লিখলেন, ‘জীবন একটা কৌতুক’ মার্কিন-সৌদি পারমাণবিক চুক্তিতে ইসরাইলে নতুন উদ্বেগ ডোমারে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে অনগ্রসর শিক্ষার্থীদের মাঝে,উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা

মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রাণনাশের হুমকির অভিযোগ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৭ Time View

শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি নিয়ে প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জমির প্রকৃত মালিকের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (২৩ শে জুলাই) সকাল ১১ টার সময় ঝিকরগাছা প্রেসক্লাব এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জমির প্রকৃত মালিক মরহুম আলী হোসেনের দৌহিত্র (পুতাছেলে) মাজহারুল পারভেজ সাজ্জাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, মরহুম আলী হোসেনের ছেলে আলাউদ্দিন এবং তার মামা আবুল কালাম। লিখিত বক্তব্যে মাজহারুল পারভেজ সাজ্জাদ অভিযোগ করেন, ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর (ডাংগী) গ্রামের বাসিন্দা কথিত সাংবাদিক নজরুল ইসলাম ও তার ভাই ইকবাল হোসেন সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে তাদের পৈত্রিক ৮ দশমিক ৪০ শতক জমি অন্যের কাছে বিক্রি করে দিয়েছে।

এ বিষয়ে প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে মিথ্যা সংবাদ প্রকাশ এবং সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি সংবাদ সম্মেলনে দাবী করেন। তিনি আরও অভিযোগ করেন, জমি দখলে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলে পরদিন বিভিন্ন অনলাইন পত্রিকা ও বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে আলাউদ্দিন ও তার মামার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচার করে কথিত সাংবাদিক নজরুল।

সংবাদ সম্মেলনে আরও দাবী করা হয়, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এরপরও অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, জমি দখলের চেষ্টা এবং মিথ্যা তথ্য ছড়িয়ে হয়রানি অব্যাহত রেখেছে। এসময় ভুক্তভোগীরা প্রশাসনের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, জমি প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মিথ্যা সংবাদ প্রচার বন্ধ এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত সাংবাদিক নজরুল ইসলাম সিক্স-সেভেন পর্যন্ত লেখাপড়া জানে। তার নাভারন সাতক্ষীরা মোড়ে একটি খীলি পানের দোকান ছিল। তারপর সে বেনাপোলে একটি অফিসে পরিচ্ছন্নকর্মী হিসাবে কাজ করতো। সেই অফিসের এক ব্যক্তির বদলাতে নজরুল ইসলাম রাতারাতি সাংবাদিক বনে যায়। সে নিজেকে ঢাকার দৈনিক পত্রিকার বেনাপোল প্রতিনিধি দাবী করে।

কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে তার পিতা অবসর প্রাপ্ত ব্যাংকার তৈয়ব আলীকে মারধরের অভিযোগ রয়েছে। তৈয়ব আলী তার ছেলে নজরুলের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। বর্তমাণে নজরুলের অর্তাচার ও ভয়ে পিতা তৈয়ব আলী যশোরে বসবাস করে।

এছাড়াও তার বড় চাচা আব্দুল আউয়ালের কাছে নজরুল একবার চাঁদা দাবী করেছিল। চাঁদা না দেওয়ার কারণে নজরুল তাকেও মারধর করেছিল। নজরুলের অত্যাচারে রঘুনাথপুর ডঙ্গী গ্রামের সাবেক ইউপি সদস্য কাশেম শিকদার, তার ভাই রবি, ব্যবসায়ী মোতালেবসহ ১০-১২ জন মানুষ বর্তমাণে এলাকা ছাড়া।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit