সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় পলাশপুর জোনের উদ্যােগে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে ওষুধ বিতরন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৯১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ সামাজিক কর্মসূচীর আওতায় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ, কৃষি উপকরণ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদানসহ বিশেষ মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোন।
বৃহঃস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ১.৩০ মিনিটের সময়  পলাশপুর জোন সদরে :স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ, কৃষি উপকরণ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদানসহ বিশেষ মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান  অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার এবং খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স। 
উক্ত কর্মসূচীর আওতায় পলাশপুর জোনের সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত প্রান্তিক একজন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন উপহার, বিশেষ মানবিক সহায়তায় ৫ টি দুঃস্থ পরিবারকে আর্থিক অনুদান, ৩ টি অসহায় পরিবারকে গৃহ নির্মানের জন্য ৪.৫ বান্ডেল ঢেউটিন উপহার, ৮ টি দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী উপহার, ১ টি দরিদ্র পরিবারকে আত্মনির্ভরশীল করতে ১ টি সেলাই মেশিন উপহার, ১ টি পরিবারকে সুপেয় পানির ব্যবস্থা করনে পাইপসহ নলকুপ প্রদান, ১ জন এতিম ৭ মাসের শিশুকে ৩ মাসের জন্য ল্যাকটোজেন দুধ উপহার প্রদান করা হয়।

এছাড়াও ২ টি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী হিসেবে ভলিবল, ক্যারামবোর্ড ও স্কিপিং রশি উপহার, ১ টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ৮ জন ছাত্র এবং ১২ জন ছাত্রীর জন্য স্কুল ড্রেস উপহার, ১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য ১৫ বস্তা সিমেন্ট প্রদান, জোন সদর কর্তৃক ২৭,০৫০/- টাকা ব্যয়ে দূর্গম এলাকায় ১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বারান্দা নির্মাণ, ১ টি এতিমখানার ছাত্রদের জন্য ২০০ কেজি চাউল প্রদান, ৩টি হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রদের জন্য সিজনাল ফল হিসেবে ৯০ কেজি আম উপহার, সাদিয়াবাড়ি বিওপি এলাকায় ১১,০০০/- টাকা ব্যয়ে স্থানীয় জনসাধারণের জন্য খাবার পানির পয়েন্ট স্থাপন, শফিটিলা এলাকায় ১ টি কৃষক ছাউনী এবং অযোধ্যা মোড়ে ১ টি যাত্রী ছাউনির সংস্কার কাজ করা হয়।

সম্প্রীতির সমাজ ব্যবস্থা বিকাশের লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে সর্বমোট ১,৭৪,১৭৯/- (এক লক্ষ চুয়াত্তর হাজার একশত ঊনআশি) টাকার মানবিক/আর্থিক সহায়তা প্রদান করা হয় যার মধ্যে ৮টি পাহাড়ি পরিবার, ১২টি বাঙ্গালী পরিবার এবং ১২ টি সামাজিক/ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়। একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা সুবিধা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। উক্ত ক্যাম্পেইনে দেড় শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে নিয়মিত মানবিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় দুঃস্থ ও অসহায় পরিবারদের মাঝে বিশেষ মানবিক ও আর্থিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিজিবি পাহাড়ী জনপদের দুঃস্থ ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা এবং সেবা প্রদানের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের পাশে থাকবে।

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit