মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

শার্শায় খিচুড়িতে মিলল কেন্নো: হোটেল মালিকের অস্বীকার, ক্ষোভ প্রকাশ ক্রেতাদের: দূর্ণীতিবাজ আসাদেন বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাদাবীর অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View

স্টাফ রিপোর্টার : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার ‘কাচ্চি বাড়ি’ নামের একটি রেস্তোরাঁয় খাবারের ভেতরে মরা ‘কেন্নো’ পাওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে। বিষাক্ত কেন্নো পাওয়ার বিষয়টি রেস্তোরাঁর কর্মচারীরা দেখতে পেলেও প্রতিষ্ঠানের মালিক সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাগআঁচড়া এলাকার আব্দুল আলিমের ছেলে রায়হান স্থানীয় ‘কাচ্চি বাড়ি’ নামে রেস্তোরাঁ থেকে এক প্লেট খিচুড়ি কিনে খাওয়া শুরু করেন। খাওয়ার একপর্যায়ে খিচুড়ির ভেতর আস্ত একটি কেেেদখতে পাই। বিষয়টি সঙ্গে সঙ্গে সেখানে থাকা হোটেলের দায়িত্বরত লোকজনকে দেখালে তারা এর সত্যতা দেখতে পান। তবে হোটেলের মালিক জামাল হোসেন উপস্থিত হয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং খিচুড়িতে কেন্নো থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেন।

ভুক্তভোগী রায়হান জানান, “আমি খিচুড়ি খাওয়ার সময় কেন্নোটি দেখতে পাই। রেস্তোরাঁর কর্মচারীরাও বিষয়টি স্পষ্ট দেখেছে। কিন্তু মালিক জামাল হোসেন তা কোনোভাবেই মানতে চাননি, উল্টো অস্বীকার করেন। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের খাবার বিক্রি করার বিচার হওয়া দরকার।”এদিকে খাবারের মতো সংবেদনশীল বিষয়ে এমন গাফিলতি এবং তা নিয়ে মালিকপক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরণে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, এর আগেও এলাকায় বেশ কিছু খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগ উঠেছে।

এবিষয়ে হোটেল মালিক জামাল হোসেন বলেন, আমি খিছুড়ির ভেতর তেমন কিছুই দেখতে পাইনি। তিনি অভিযোগ করে বলেন বাগআঁচড়ার কথিত মানবাধিকার নামধারী দূর্ণীতিবাজ আসাদুজ্জামান আসাদ ৫০ হাজার টাকা চাঁদা চাই। তিনি বলেন আসাদকে টাকা না দেওয়ায় একটি সড়যন্ত্র করে এমন অপবাদ সৃষ্টি করেছে।

এ বিষয়ে বাগআঁচড়ার খাবার দোকানগুলোতে নিয়মিত তদারকি চালানো এবং উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সাধারণ মানুষ। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শেফালী খাতুন বলেন বিষয়টি খুবই দুঃখ জনক। তিনি বলেন এ ব্যাপারে অভিরেযাগ পেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit