বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

যেই সিদ্ধান্ত না নেওয়ায় হারল পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক :  লক্ষ্যটা মোটে ১২০ রানের। যদিও এই মাঠে এটাও পাহাড়সম। যা না জানার কথা নয় পাকিস্তানের। বিষয়টি জানতও তারা, কঠিন হতে চলেছে ম্যাচ। এমন লক্ষ্যে শুরুটা মন্দ হয়নি পাকিস্তানের। একটা সময় পর্যন্ত ২ উইকেটে ৭২ রান ছিল পাকিস্তানের। অর্থাৎ ম্যাচ জয়ের খুব কাছেই ছিল দলটি। তাছাড়া অভিজ্ঞ ওপেনার মোহাম্মদ রিজওয়ান তখনও উইকেটে। স্বাভাবিকভাবেই বড় জয়ের স্বপ্ন দেখছিলেন দলটির সমর্থকরা। পাকিস্তান কোচ গ্যারি কারস্টেনও এর ব্যতিক্রম নয়। 

অথচ, এরপর নাটকীয়ভাবে ৬ রানে ম্যাচ হেরেছে পাকিস্তান। তাতে এখন অনেকটাই অনিশ্চিত দলটির সুপার এইটে খেলা। যা বুঝতে পারছেন কারস্টেন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন বদলে গেল ম্যাচের দৃশ্যপট। পাকিস্তান ঠিক কি কারণে হেরে গেল; এমন প্রশ্ন ছিল দলটির কোচ কারস্টেনের কাছে। যার উত্তরে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়াকেই কারণ হিসেবে দায়ী করেছেন তিনি।

ম্যাচ হারের পর কারস্টেন বলেন, ‘আমি জানতাম ১২০ রান সহজ টার্গেট হতে যাচ্ছে না। কারণ ভারত যদি ১২০ রান করে তার মানে এটা সহজ নয়। কিন্তু আমরা একটা সময় ২ উইকেটে ৭২ এ ছিলাম। তখনও ৬-৭ ওভার বাকি। কাজেই সেখান থেকে আমরা নিজেদের যেই অবস্থানে নিয়ে এসেছি এটা হতাশাজনক।’

ম্যাচ হারের কারণ হিসেবে কারস্টেন বলেন, ‘হয়তো আমরা এতটা ভালো সিদ্ধান্ত নিতে পারিনি। আপনি খেলা শুরু করেছেন, বল হাতে, আট উইকেট আপনার হাতে, সেই সময়ে সিদ্ধান্ত নেওয়া যেত। এটাই খেলা। এটাই আন্তর্জাতিক ক্রিকেট। আর আপনি যদি এরকম ভুল করেন, তার মানে আপনি ভুগতে যাচ্ছেন। আমার মনে হয় খেলার গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম। রিজওয়ান আমাদের জন্য ভালো খেলছিল। আমরা জানতামও এটা ব্যাট করার জন্য কঠিন উইকেট। এরপরও আমরা বেশ ভালোভাবেই চেজ করতে পারতাম। কিন্তু শেষ পর্যন্ত সেটি হলো না।’

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/সকাল ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit