বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নওগাঁয় ১০১ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১০৬ Time View
নওগাঁ প্রতিনিধি :  নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার সান্তোষপাড়া এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন বাহ্মমবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার খাউরপুর গ্রামের মোহন মিয়ার ছেলে সুমন বাপ্পি (৩৫) ও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মন্ডলের ছেলে টুয়েল মন্ডল। রোববার দুপুরে ডিবি কার্য়ালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, নওগাঁর অতিরিক্ত  পুলিশ সুপার (পুলিশ সুপার পদন্নোতিপ্রাপ্ত) গাজিউর রহমান (পিপিএম)।
সংবাদ সম্মেলনে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে সান্তোষপাড়া গ্রামে মোকলেছার নামে এক ব্যাক্তির পুকুরের আশেপাশে একটি কাভার্ট ভ্যানযোগে গাঁজা পরিবহন করে হস্তান্তর করা হবে। পরে সন্তোষপাড়া পাকা রাস্তার উপর পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১২ জন মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এর মধ্যে থেকে পুলিশ এসময় সুমন বাপ্পি ও টুয়েল মন্ডলকে গ্রেফতার করে। পরে কাভার্ট ভ্যান তল্লাশী করা হলে ৪টি পাটের বস্তা থেকে ৩৪ পোটলায় রাখা ১০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা মাধ্যমে এর সাথে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।এসময় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলীসহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit