বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

কোটা পুনর্বহালের রায় বাতিল না করলে ঈদের পর হাইকোর্ট ঘেরাও করার হুমকি আন্দোলনকারীদের 

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১০৪ Time View

জালাল আহমদ,ঢাবি প্রতিনিধি : কোটা পুনর্বহালের রায় বাতিল না করলে কুরবানী ঈদের পর হাইকোর্ট ঘেরাও করার  হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।আজ ৯ জুন রবিবার দুপুরে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধনে সাত কলেজের শিক্ষার্থীরা এই হুমকি দেন। ঢাকা কলেজের ছাত্র নাজমুল হাসান বলেন,”মেধাভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গড়ার দাবিতে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল।সরকার সেই দাবি মেনে নিয়ে কোটা বাতিল করে  পরিপত্র জারি করেছিল। কিন্তু আদালত সাধারণ শিক্ষার্থীদের  আন্দোলনের  দাবি আমলে না নিয়ে কোটা পদ্ধতি বহাল রেখেছেন।৩ শতাংশ মানুষের জন্য ৫৬ শতাংশ কোটা রাখা হয়েছে।রাষ্ট্রপক্ষ আপিল না করলে ২০১৮ সালের মতো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে”।

তিতুমীর কলেজের ছাত্র বাপ্পী কোটা পুনর্বহালের রায় বাতিল না করলে কুরবানী ঈদের পর হাইকোর্ট ঘেরাও করার  হুমকি দেন।ইডেন কলেজের মাস্টার্সের ছাত্রী মুনিরা অভিযোগ করেছেন “কোটা প্রথা চাকরিতে  বৈষম্য সৃষ্টি করেছে”।তিতুমীর কলেজের ছাত্র আল্লামা ইকবাল খান ‘ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তানেরা মুক্তিযোদ্ধা কোটার জন্য আন্দোলন করছে’ বলে  অভিযোগ করেন।কবি নজরুল সাকিব ,ঢাকা কলেজের নাহিদ উদ্দিন তারেক সহ শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে  উপস্থিত ছিলেন।এ সময় আন্দোলনকারীরা কোটা ব্যবস্থার বিরুদ্ধে নানা স্লোগান দেন। “কোটার কাছে মেধার হার,রুখে দাঁড়াও আরেকবার, বৈষম্যের বিরুদ্ধে, লড়তে হবে একসাথে, মুক্তিযুদ্ধের বাংলায়,কোটার ঠাঁই নাই ইত্যাদি স্লোগানের মুখরিত হয় নীলক্ষেত মোড়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিউমার্কেট মোড় থেকে ঢাকা কলেজ অতিক্রম করে পুন:রায় নীলক্ষেত গিয়ে মোড়ে শেষ হয়।

 

 

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit