শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

প্রতিপক্ষ ভারত, ‘অন্যরকম’ বার্তা দিলেন পাকিস্তান কোচ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ২ ম্যাচ জেতায় এখন সুপার এইটে ওঠার পথ অনেক কঠিন হয়ে গেছে বাবর আজমদের জন্য। অন্যদিকে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে অনেকটা স্বস্তিতে আছে রোহিত শর্মারা।

রবিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। এমনিতেই বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচের চাপ, পাকিস্তান আরও চাপে আছে বাবর আজমদের টিকে থাকার লড়াই বলে। তবে এ ম্যাচের আগে দলকে নতুন করে কোনো বাড়তি অনুপ্রেরণা দেওয়ার দরকার নেই বলে মনে করেন পাকিস্তানের কোচ গ্যারি কারস্টেন।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গ্যারি কারস্টেন বলেন, ‘এটা একটি বড় ম্যাচ, ভারতের বিপক্ষে নামার আগে পাকিস্তান দলকে বাড়তি অনুপ্রেরণা দেওয়ার দরকার নেই। আমাদের শেষ কয়েক দিনের কথা ভুলে যেতে হবে। আমাদের শুধু এগিয়ে যেতে হবে, এটিই এখন একমাত্র পথ। (যা হয়েছে) দু’দিন আগের কথা ভুলে যান। আমরা এখন ওটা ফিরিয়ে আনতে পারব না। যা চলে গেছে তা গেছে, তাই আমরা এগিয়ে যেতে চাই।’

পাকিস্তানের শক্তিশালী পেস আক্রমণ (মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ) যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবশ্য ম্যাচ জেতাতে পারেনি, তবুও বোলিংয়েই বড় ভরসা পাকিস্তানের- এমন প্রশ্নের জবাবে গ্যারি কারস্টেন বলেন, ‘এটা অবশ্যই আমাদের শক্তির জায়গা। আমরা আমাদের দলের ভারসাম্য রেখে খেলতে চাই। মাঠে নামার আগে আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে স্পিন, ভালো পেস বিকল্প এবং লম্বা ব্যাটিং লাইন আছে।’

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit