শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ভারত ম্যাচের আগে পাকিস্তান শিবিরে স্বস্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : টি-২০ বিশ্বকাপে সাবেক দুই চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের শুরুটা হয়েছে ভিন্নরূপে। আয়ারল্যান্ডকে হারিয়ে রোহিতরা আরামে মিশন শুরু করেছেন। অন্যদিকে উল্টো যাত্রা বাবর আজমদের। যারা বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে সেই পাকিস্তানেরই শুরুটা হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে হার দিয়ে। ফলে সুপার এইটে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে তাদের জয়ের কোনো বিকল্প নেই। 

আজ (রবিবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুউ দল। তবে এই ম্যাচে নামার আগে স্বস্তির খবর পেয়েছে পাকিস্তান, চোটের কারণে আগের ম্যাচে খেলতে না পারা ইমাদ ওয়াসিম দলে ফিরছেন।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধান কোচ গ্যারি কার্স্টেন ইমাদের ফিট হয়ে ওঠার তথ্য নিশ্চিত করেছেন। এই তারকা অলরাউন্ডারকে ম্যাচ খেলার জন্য ফিট বলে অনুমতি দিয়েছে মেডিক্যাল টিম। এর আগে ইংল্যান্ড সিরিজের অনুশীলনে সাইড স্ট্রেইন (পাজরের এক পাশে ব্যথা) ইনজুরিতে পড়েন বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে ফেরা ইমাদ। পুরো ফিট না হওয়ায় পাকিস্তানের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তার খেলা হয়নি। এর আগে ইংলিশদের সঙ্গেও সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।

ইমাদের দলে ফেরা নিশ্চয়ই শক্তি বাড়াবে পাকিস্তানের। তার অনুপস্থিতিতে ভারসাম্যপূর্ণ একাদশ গড়তে পারেননি বাবররা। ফর্মে না থাকা সত্ত্বেও প্রথম ম্যাচে আজম খান ও শাদাব খানকে খেলাতে হয়েছে। শাদাব বিশেষজ্ঞ স্পিনার হলেও, বল হাতে তার সাম্প্রতিক পারফরম্যান্স খুবই হতাশার। তবে ব্যাট হাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রায় দুইশ স্ট্রাইকরেটে ব্যাট করেছিলেন তিনি। অন্যদিকে টানা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন আজম, সর্বশেষ ম্যাচেও আউট হয়েছেন গোল্ডেন ডাক নিয়ে।

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit