শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

রাঙামাটির বাঘাইছড়িতে একদিন আগেই নির্বাচন স্থগিতের ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৮৮ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে ৯ই জুন অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার প্রতিবেদককে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনিবার্যকারনে রোববারের নির্বাচন স্থগিত করা হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহনের দাবীতে বাঘাইছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহনের এক দিন আগে (০৮ জুন) শনিবার সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) দল। বাঘাইছড়ির মাচালং নির্বাচন পরিচালনা কমিটি এই অবরোধের ডাক দেয়।এই ঘটনার পরপরই পাহাড়ের আঞ্চলিকদলগুলোর আধিপত্য বিস্তারের অন্যতম বাঘাইছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় নির্বাচন স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ মে দেশের সবচেয়ে বড় ও সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন হওয়ায় কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে নির্বাচন স্থগিত করা হয়। স্থগিত হওয়া নির্বাচন আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। এই উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন দুই জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী লড়ছেন।আট ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার ভোটার সংখ্যা ৭৮ হাজার ২৯জন। তাদের মধ্যে পুরুষ ৪০ হাজার ৭৯৬ এবং নারী ৩৭ হাজার ২৩২। ভোটগ্রহণ হবে ৩৯ কেন্দ্রে। এগুলোর মধ্যে সাজেক ইউনিয়নে ৫টি এবং বাঘাইছড়ি ইউনিয়নে ১টি দুর্গম কেন্দ্রে ভোটের সরঞ্জামও নির্বাচনসংশ্লিষ্ট লোকজনকে হেলিকপ্টারে পাঠানো হয়।

কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit