বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

কী ঘটতে চলেছে শনিবার, জেনে নিন রাশিফলে

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৭৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ শনিবার, ৮ জুন ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতে আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ: ব্যবসায় বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ করতে পারেন। মাথা গরম করার ফলে হাতে আশা কাজ পণ্ড হবে। পিঠে ব্যথার সমস্যা। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে।
বৃষ: আজ কর্মরত ব্যক্তিদের তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিবাদ হতে পারে। এর ফলে তাদের পদোন্নতি আটকে যেতে পারে। আজ সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে রোগের সৃষ্টি। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ। শিক্ষার্থীদের জন্য ভালো সময়। স্ত্রীর বেহিসাবি কথাবার্তার জন্য সংসারে অশান্তি। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি, কোনো কিছু কেনার ভালো সময় চলছে।
 
মিথুন: লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত।

কর্কট: শত্রুরা ক্ষতি করতে সচেষ্ট হবে, সাবধান থাকুন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ব্যবসায় বিশেষ লাভের শুভ সম্ভাবনা দেখা যাচ্ছ। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে।

সিংহ: কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভালো হবে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পাওয়ায় মনঃকষ্ট। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, আঘাতের সম্ভাবনা। অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হতে হবে আজ। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন।

কন্যা: কাজের ব্যাপারে অবসাদ আসতে পারে। প্রতিবেশীর কাছে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে। লেখকদের জন্য দিনটি খুব ভালো। নতুন কোনো বন্ধুর সাহায্য পেতে গিয়ে বাধা। ব্যবসায় শুভ কিছু ঘটার সম্ভবনা। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভালো হবে না। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। কাছের কোনো ব্যক্তি শত্রুতা করতে পারে।

তুলা: আজ কাজের প্রতি একটু মনোযোগ বাড়াতে হবে। কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা। ব্যবসায় বাধার জন্য মাথাগরম। বাবার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনো কাজের যোগাযোগ হতে পারে। বাইরের বিবাদ বাড়িতে আসতে দেবেন না। পেটের যন্ত্রণা বাড়তে পারে।

বৃশ্চিক: আজ নতুন কাজ শুরু করতে পারেন। মাথায় চোট লাগার আশঙ্কা। প্রেমের ব্যাপারে হতাশা। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি। বন্ধুমহলে বিবাদ। ধর্মসংক্রান্ত ব্যাপারে কিছু খরচ হতে পারে। ব্যবসায় একটু ভালো কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে চিন্তা।
ধনু: শত্রুর জন্য খারাপ কিছু ঘটার শঙ্কা রয়েছে। শরীরের কোনো কষ্ট নিয়ে চিন্তা। ব্যবসায় শুভ পরিবর্তন। আজ কোনো প্রিয়জনের ওপর ঘৃণা আসতে পারে। অনেক দিনের কোনো আশা করা বস্তু লাভ হওয়ার সম্ভাবনা। আজ আর্থিক চাপ বেশি থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি।

মকর: সমস্যা বাড়তে পারে। শরীরে কষ্ট বৃদ্ধি। শিল্পীদের জন্য ভালো সময়। দাম্পত্য জীবনে সুখ। ব্যবসায় নতুন কোনো যোগাযোগ। আজ কর্মস্থানে আপনার নিন্দা হওয়ার সম্ভাবনা। কোনো বিবাদের জন্য পুলিশের চাপ। ব্যবসায় ভালো ফলের আশা করতে পারেন। ভ্রমণে খরচ বৃদ্ধি।
 
কুম্ভ: কোমরের নিচের অংশে সমস্যা বাড়তে পারে। সাংবাদিকদের জন্য ভালো সময়। বাইরের বিবাদ বাড়িতে আসার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। ব্যবসার ব্যাপারে চিন্তা। রক্তচাপ বৃদ্ধি। সামাজিক কাজের জন্য সম্মান লাভ। শরীর খারাপ নিয়ে খরচ বাড়তে পারে।

মীন: আজ ব্যবসায় আমূল পরিবর্তন হওয়ায় আনন্দে কাটবে দিনটি। শরীরের কোথাও আঘাত লাগা থেকে সাবধান। সংসারে আর্থিক টানাপোড়ন থাকলেও তা মিটে যাবে। সারাদিন ব্যস্ত কাটবে। আজ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। সারাদিন ব্যবসায় শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit