মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল আজহা আগামী ১৭ জুন (সোমবার) পালিত হবে। বাংলাদেশের আকাশে শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
 
শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। 
 
হিজরি বর্ষপঞ্জি অনুসারে ১০ জিলহজ মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করা হয়। এদিন সারা দেশে মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহের আশায় ঈদের জামাত শেষে পশু কোরবানি করেন। 

এদিকে, সৌদি আরবের আকাশেও স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ১৬ জুন (১০ জিলহজ) সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।  

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit