সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

ইরাকি যোদ্ধাদের সহায়তায় ইসরায়েলে হামলার দাবি হুতিদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতি মিলিশিয়া নেতা আবদুল মালিক আল-হুতি বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানের প্রতিশোধ নিতে ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্সের সহায়তায় তার সৈন্যরা বৃহস্পতিবার সকালে ইসরায়েলে প্রথম হামলা করেছে। 

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে আমাদের সামরিক বাহিনী ইসরায়েলের হাইফা বন্দরের দিকে একটি গুরুত্বপূর্ণ অভিযান চালিয়েছে। ইরাকের ইসলামিক প্রতিরোধের সাথে সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করা হয়।

আল-হুতি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আরও বলেন, গত ৩০ দিনে লোহিত সাগর, আরব সাগর, ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরে জাহাজের বিরুদ্ধে ৩৮টি অভিযানে তারা ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।

আল-হুতি দাবি করেছেন, তার সৈন্যরা একটি দীর্ঘ পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা রাডার ফাঁকি দিতে এবং ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এছাড়া তারা মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহওয়ারে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন নিক্ষেপ করে। এর ফলে এটি ফের আক্রমণ এড়াতে লোহিত সাগরের উত্তরে সরিয়ে নেয়।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান–সমর্থিত হুতিরা। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। সূত্র : আরব নিউজ

কিউটিভি/অনিমা/০৭ জুন ২০২৪,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit