মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ডায়ালাইসিসের খরচ কমছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবনা অনুযায়ী কিডনি রোগীদের ডায়ালাইসিসের খরচ কমতে পারে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, কিডনি রোগীর ডায়ালাইসিসে ব্যবহৃত ডায়ালাইসিস ফিল্টার ও ডায়ালাইসিস সার্কিট অতি প্রয়োজনীয়। বর্তমানে এ পণ্য আমদানিতে ১০ শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য হয়। কিন্তু ডায়ালাইসিস মেশিন ও লিয়োকোসাইট ফিল্টার আমদানিতে আমদানি শুল্ক নেই। 

তিনি ডায়ালাইসিস ফিল্টার ও ডায়ালাইসিস সার্কিটের আমদানি শুল্ক ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন।

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য করছাড় সুবিধা পেতে পারে।

এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট বক্ত জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৪,/রাত ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit