শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

বেদে ও হিজড়া সম্প্রদায়ের ১২,৬২৯ জনকে ভাতার আওতায় আনা হবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : আসন্ন অর্থবছরে সামাজিকভাবে পিছিয়ে থাকা অন্য গোষ্ঠীর মোট ৯ হাজার ৮৩২ জনকে ভাতার আওতায় আনা হবে।

আজ (৬ জুন) সংসদে পেশ করা ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেদে এবং হিজড়া সম্প্রদায়সহ প্রান্তিক গোষ্ঠীর সুরক্ষা ও জীবনযাত্রার মান বাড়াতে মোট ১২ হাজার ৬২৯ জনকে ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারের বেদে এবং হিজড়া সম্প্রদায় সহ প্রান্তিক গোষ্ঠীর মানুষকে সুরক্ষা দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে হিজড়া সম্প্রদায়ের ৬ হাজার ৮৮০ জন ব্যক্তিকে জীবনযাত্রার মান বাড়াতে ভাতা প্রদান করা হচ্ছে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, “এটি ছাড়াও আমরা বেদে সম্প্রদায়ের জন্য ভাতা প্রদান অব্যাহত রাখব। আসন্ন অর্থবছরে সামাজিকভাবে পিছিয়ে থাকা অন্য গোষ্ঠীর মোট ৯ হাজার ৮৩২ জনকে ভাতার আওতায় আনা হবে।”

তিনি আরো বলেন, হিজড়া ও বেদেসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচি তাদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে।

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৪,/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit