শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সন্তানরা কোনোভাবেই যেন মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয়: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ, তবু স্বস্তি বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে কিছুটা হলেও প্রতিরোধ গড়তে পেরেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে পিছিয়ে থাকলেও কিছুটা স্বস্তি খুঁজে নিতে পারেন তপু বর্মণরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় যে শুধু  ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যেতে পেরেছেন তারা।

তবে নিজেদের আঙিনায় অন্তত প্রথমার্ধে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলের সে ‘বন্যা’ ঠেকানো গেছে। ২৯ মিনিটে অস্ট্রেলিয়া এই অর্ধের যে একমাত্র গোলটি পেয়েছে, সেটিতে ছিল ভাগ্যের ছোঁয়া। ডাচ লিগে খেলা আজদিন হ্রুসটিচের বাঁ পায়ের শটে বল ডিফেন্ডার মেহেদী হাসানের গায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালে প্রবেশ করে।

গোলের এই মুহূর্তটি বাদ দিলে নিশ্চিত গোলের আর খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি সকারুরা। ৫-৩-২ ফরমেশনে মাঠে নামা বাংলাদেশ রক্ষণে শুরু থেকেই দেয়াল তুলে দাঁড়ানোর চেষ্টা করে। যার ফলে অর্ধ জুড়ে দাপুটে ফুটবল খেললেও গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে বেগ পেতে হয়েছে অজিদের।

রক্ষণে বেশি মনযোগী বাংলাদেশ কালেভদ্রে দুয়েকবার আক্রমণে উঠলেও দুর্বল ফিনিশিংয়ে হাত ফসকে যায় সেসব সুযোগ।

প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া গ্রুপ ‘আই’-এ রয়েছে। তাদের অন্য দুই গ্রুপসঙ্গী লেবানন এবং ফিলিস্তিন। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে কেবল এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ৪ ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এশিয়ান ফুটবলের জায়ান্ট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ:

মিতুল মারমা (গোলকিপার), সাদ উদ্দিন, তপু বর্মণ (অধিনায়ক), তারিক কাজী, মেহেদী হাসান ও ঈসা ফয়সাল, সোহেল রানা সিনিয়র, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা জুনিয়র, শেখ মোরছারিন ও রাকিব হোসেন

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit