শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সন্তানরা কোনোভাবেই যেন মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয়: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য ৫ লাখ পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য পাঁচ লাখ পাউন্ড (সাড়ে সাত কোটি টাকা) মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (৬ জুন) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়।

যুক্তরাজ্যের এই সহায়তা থেকে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, ভোলা, পিরোজপুর এবং পটুয়াখালী জেলার ৪৩ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য সামগ্রী দেওয়া হবে।  

নারী, শিশু এবং যারা তাদের বাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছে তাদেরসহ ক্ষতিগ্রস্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের চাহিদাকে এই সহায়তা থেকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়। ক্রিশ্চিয়ান এইড, অ্যাকশন এইড, জাগো নারী এবং কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।  

ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ম্যাট ক্যানেল বলেছেন, যুক্তরাজ্য ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়িয়েছে, যা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আট লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে। তিনি বলেন, এই সহায়তা ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।  

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনসহ দেশের উপকূলীয় এলাকার প্রাণ-প্রকৃতি। রোব ও সোমবার (২৬ ও ২৭ মে) দুদিন জোয়ার ও জলোচ্ছ্বাসে এসব এলাকার বেশিরভাগ অংশ প্লাবিত হয়। এতে প্রায় ৪৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুন ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit