রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

নিখোঁজ শিশু আপনকে কুড়িগ্রাম থেকে উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্র শিশু আলাউদ্দিন সরকার আপন(১২) কে ২১ দিন পর কুড়িগ্রাম জেলা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৫জুন) রাতে তাকে কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখলে আরিফুল ইসলাম নামে এক কলেজ ছাত্র তাকে উদ্ধার করে।

আলাউদ্দিন সরকার আপন (১২) লালমনিরহাট পৌরসভার বিএনপি কলোনির জরিপ উল্লাহর ছেলে। আর তাকে খুঁজে পেতে যার অবদান প্রশংসনীয় সেই কলেজ ছাত্র আরিফুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আনন্দ বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

কলেজ ছাত্র আরিফুল জানান,  রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনের ছবি ও লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকার মানববন্ধনের ভিডিও চিত্র দেখে আপনের পরিচয় নিশ্চিত হন। পরে তিনি আপনের পরিবারের সদস্যদের ফোন নম্বর সংগ্রহ করে তাদেরকে পুলিশের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন। এরপর লালমনিরহাট সদর থানার এসআই জাহাঙ্গীর আলম আপনকে আরিফুল ইসলামের কাছ থেকে লালমনিরহাট সদর থানায় নিয়ে আসেন রাতেই আপনের পরিবারের নিকট তাকে হস্তান্তর  করা  হয়।

বিষয়টি নিশ্চিত করে আপনের বাবা জরিপ উল্লাহ বলেন, ‘অনেকদিন পর ছেলেকে ফিরে পেয়ে মনে শান্তি লাগছে। কিন্তু সে কীভাবে কুড়িগ্রাম জেলায় গেলো তা তাকে এখনো জিজ্ঞাসা করিনি। তবে থানায় যখন ওকে জিজ্ঞাসা করেছিল তখন ও বলেছিল যে, কোন একটি অটোওয়ালা তাকে নিয়ে গেছে। আপন সেসময় নাকি ঘুমের ঘোরে ছিল। কিন্তু পুরো ঘটনা ওইভাবে শুনতে চাইনি। সন্তানকে ফিরে পেতে সাহায্য করায় আমি জেলার সকল সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞ।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, মাদরাসা ছাত্র আপনকে খুঁজে পেতে জেলা পুলিশের সব রকম চেষ্টা ছিল। অবশেষে তাকে পাশের জেলা কুড়িগ্রাম থেকে উদ্ধার করা হয়।

 

কিউএনবি/আয়শা/০৬ জুন ২০২৪,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit