বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

রাজপরিবারের দায়িত্ব ছাড়ছেন কেট মিডলটন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ব্রিটিশ রাজকুমারী কেট মিডলটন। সেই খবর প্রকাশ্যে আসে কিছুদিন আগেই। বর্তমানে ইউএস উইকলি একটি সূত্রে জানতে পেরেছে যে, কেট স্থির করেছেন, ক্যানসারের কারণে সকলে তাকে আগে যে যে ভূমিকা পালন করতে দেখেছিলেন, সেই সব ভূমিকায় আর কখনও দেখা যাবে না তাকে।

প্রিন্সেস অফ ওয়েলস এক সময় তার স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে থাকতেন আলোচনার কেন্দ্রে, কাড়তেন সকলের নজর। জানা গেছে, কেট ফিরে আসার পরে কী কী করতে সক্ষম হবেন, তা নিয়ে বর্তমানে ভাবছেন রাজকুমারী নিজেই। অর্থাৎ তার কেমোথেরাপি শেষ হওয়ার পরবর্তী সময়ে তিনি কী কী করবেন, আপাতত সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতেই তিনি ব্যস্ত।

দ্য ডেইলি বিস্ট-কে ওই সূত্র জানিয়েছে, অনেকেরই অনেক পরিকল্পনার সঙ্গে কেটের নাম জড়িয়ে রয়েছে। কিন্তু তাদের জেনে রাখা দরকার যে, এসব বিষয় অনেক আগে ঠিক হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। তাই এ বছরের জন্য কেটের ডায়েরি বন্ধ। সেখানে পূর্বপরিকল্পিত কিছুই নেই।’

সূত্রটি আরও জানিয়েছে, ‘কেটের উপর কেউ কোনোভাবে চাপ সৃষ্টি করতে চাইছে না। কারণ, এখন একমাত্র লক্ষ্য হলো সুস্থতা। তিনি এই বছর একটি ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। তাই সকলেই তাকে নিয়ে চিন্তিত।’

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit